কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের নতুন বোর্ড গঠনের আবেদন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গ্রাফিক্স : কালবেলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান বোর্ড অব ডিরেক্টরস ভেঙে নতুন বোর্ড গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর দুটি লিখিত আবেদন করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ইসলামী ব্যাংকের প্রাথমিক (IPO) শেয়ার হোল্ডারদের পক্ষে আবেদন করেন ড. এম কামাল উদ্দীন জসীম এবং ব্যাংকের সর্বস্তরের গ্রাহকদের পক্ষে অপর একটি আবেদন করেন সৈয়দ মেজবাহ উদ্দীন মাহীন।

লিখিত আবেদনে বলা হয়, আমরা বিশ্বাস করি, আপনি ইতোমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়েছেন। ব্যাংকটির বোর্ড অব ডিরেক্টরস ও কতিপয় অসৎ কর্মকর্তার সহায়তায় ব্যাংকের বিপুল অর্থ পাচার ও লোপাটের ভয়ংকর চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা মনে করি, বাস্তব অবস্থা এর চেয়েও জঘন্য। দীর্ঘদিন এই অনিয়ম ও লুটপাটের ধারা অব্যাহত থাকায় ব্যাংকটির প্রতি আমানতকারীদের/গণমানুষের এবং শেয়ার হোল্ডাদেরও আস্থায় ফাটল ধরেছে।

আরও বলা হয়, ইতোপূর্বে, এ ব্যাংক বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক The Strongest Bank in Bangladesh হিসেবে স্বীকৃত ছিল। প্রতি বছর প্রায় ডজন খানেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতো এ ব্যাংক। তাছাড়া বাংলাদেশের এক মাত্র ব্যাংক, যা একাধারে বিগত ১২ বছর ধরে যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ‘দি ব্যাংকার’ কর্তৃক বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় স্থান লাভ করে আসছিল।

অতএব মহোদয়ের নিকট আবেদন, ইসলামী ব্যাংকের হৃত গৌরব পুনরুদ্ধার, ব্যাংকের সকল শেয়ার হোল্ডার তথা স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষা, তাদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন ৪৭ ধারা মোতাবেক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে দেশের আপামর জনগণের নিকট আস্থাভাজন এমন দক্ষ, সৎ ও দুর্নীতিমুক্ত ব্যক্তিদের নিয়ে বোর্ড গঠন জরুরি। তাছাড়া সাবেক পরিচালকদের মধ্য হতে কিছু সংখ্যক ব্যক্তির সমন্বয়েও বোর্ড পুনর্গঠন করা যেতে পারে।

সুতরাং, আপামর জনগণের স্বার্থে অতিসত্বর এ ব্যাংকটি রক্ষার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণে আপনার প্রতি সনির্বন্ধ অনুরোধ রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

রাজধানীতে আজ কোথায় কী

অজানা ভাইরাসে মরছে গাজার মানুষ

১০

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

১৪

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

১৫

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

১৬

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

১৭

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

১৮

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

১৯

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X