কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শাহরিয়ার আলম-দিলীপ আগরওয়ালার অ্যাকাউন্ট তলব

শাহরিয়ার আলম ও দিলীপ কুমার আগরওয়ালা। ছবি : সংগৃহীত
শাহরিয়ার আলম ও দিলীপ কুমার আগরওয়ালা। ছবি : সংগৃহীত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএফআইইউ তাদের প্রত্যেকের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে আলাদা চিঠি দিয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকেই পলাতক। এরই মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ। অনেকের তথ্য চাওয়া হচ্ছে। এ ছাড়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির অ্যাকাউন্ট থেকে যে কোনো পরিমাণের টাকা উত্তোলন করলেই তা বিএফআইইউকে জানতে হচ্ছে।

বিএফআইইউর একটি চিঠিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তার দুই স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ও সিলভিয়া পারভীন এবং তার ছেলে সাদমান শাহরিয়ারের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

এ ছাড়া তাদের স্বার্থসংশ্লিষ্ট আরাফ অ্যাপারেলস, মিলেনিয়াম টেক্সটাইল, রেডিও ঢোল, আরানিসহ স্বার্থ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়েছে।

অপর এক চিঠিতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা এবং তার স্ত্রী সবিতা আগরওয়ালার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিএফআইইউ। তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেন, অ্যাকাউন্ট খোলার ফরমসহ যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X