বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে ভাঙচুর-আগুন

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ছবি : কালবেলা
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ছবি : কালবেলা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভাধীন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ৭০-৮০টি মোটরসাইকেলসহ একদল লোক গিয়ে বাড়িতে ভাঙচুর করে আগুন দেয়।

এসময় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে চারতলা বাড়ির অধিকাংশ কক্ষ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ৩০০ থেকে ৪০০ লোক মোটরসাইকেলযোগে একটি মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে যায়। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো কক্ষে ভাঙচুর চালানো হয়। এরপর বাড়িতে আগুন দেয়। এসময় পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরো বাসভবনের অধিকাংশ কক্ষ আগুনে পুড়ে গেছে।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান কালবেলাকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নয়তো আশপাশের অনেক বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ত।

বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান কালবেলাকে বলেন, মোবাইল ফোনে খবর পাই বিক্ষুব্ধ জনতা গিয়ে ওই বাড়িতে আগুন দিয়েছে। আমি ফায়ার সার্ভিসে জানিয়েছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে শাহরিয়ার আলমের মোবাইল ফোনে ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল করেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা মোহাম্মদ শামসুদ্দিন কালবেলাকে বলেন, যারা সব জায়গায় এসব করছে তারাই আগুন দিয়েছে। সেখানে পুলিশ আছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১১

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১২

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১৩

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৪

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৬

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৭

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৯

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

২০
X