কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিশ্ববাজারে খাদ্যের দাম আবারও বাড়ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও বেড়েছে বিশ্ববাজারে খাদ্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, জুলাই মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষিসূচক ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে।

জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে গত মাসে রাশিয়া নিজেকে সরিয়ে নিয়েছে। ফলে বিশ্ববাজারে শস্য ও সূর্যমুখী তেলের দাম বেড়েছে।

গত বছরের জুলাই মাসে রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়। যার আওতায় ইউক্রেনে উৎপাদিত হাজার হাজার টন শস্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হতো।

এর আগে থেকেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। শেষ পর্যন্ত গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ চুক্তি থেকে বেরিয়ে আসেন। যদিও কারণ হিসেবে রাশিয়া বলছে, চুক্তির কারণে তাদের পণ্য রপ্তানি ব্যাহত হয়েছে।

পুতিন বলেন, শস্য রপ্তানির ক্ষেত্রে ইউক্রেনের বিকল্প হতে পারে রাশিয়া। তবে জাতিসংঘের সংস্থা এফএও এক বিবৃতিতে বলছে, জুলাই মাসে সূর্যমুখী তেলের দাম ১৫ শতাংশ বেড়েছে। মূলত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে এ মূল্যবৃদ্ধি হয়েছে।

বিশ্ববাজারে সূর্যমুখী তেলের সবচেয়ে বড় জোগানদাতা হচ্ছে ইউক্রেন। জাতিসংঘের তথ্যানুসারে, বিশ্ববাজারের ৪৬ শতাংশ সূর্যমুখী তেল তারা জোগান দেয়।

আরও পড়ুন : পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ইমরান খান

এ ছাড়াও ইউক্রেনের বন্দরে রাশিয়ার হামলার কারণেও বিশ্ববাজারে সম্প্রতি খাদ্যের দাম বেড়েছে। বিশ্ববাজারে খাদ্যের বড় একটি অংশ এই দুটি দেশ জোগান দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

১০

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

১১

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

১২

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

১৩

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

১৪

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১৬

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১৭

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৮

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৯

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

২০
X