কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৪:০১ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছর রাজনীতি করতে পারবেন না ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : আলজাজজিরা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : আলজাজজিরা

আদালতে অপরাধী প্রমাণিত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান পাঁচ বছর রাজনীতি করতে পারবেন না। খবর জিও নিউজের।

আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে তোশাখানা মামলায় তার রায় ঘোষণা করা হয়েছে। মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন : ইমরান খান গ্রেপ্তার

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে এক লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া দেশটির সংবিধান অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়ায় তিনি পাঁচ বছর রাজনীতিতে অংশ নিতে পারবেন না।

এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা উপহারের বিবরণ গোপনের অভিযোগ করে। এর ভিত্তিতে গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন : ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

বিচারক হুমায়ুন দিলাওয়ার বলেন, ‘এ মামলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি ইচ্ছা করে পাকিস্তান নির্বাচন কমিশনের কাছে জাল তথ্য দেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এ জন্য তাকে নির্বাচন আইনের ১৭৪ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

এর আগে আজকের রায় উপলক্ষে আদালত প্রাঙ্গণের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে আদালতের ভেতরে শুধু আইনজীবীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ইমরান বা তার আইনজীবীদের কেউ শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।

তোশাখানা মামলা

ইমরান খানের বিরুদ্ধে এই তোশাখানা দুর্নীতি মামলা দায়ের করে ইসিপি। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য ইসিপির কাছে ইচ্ছে করে গোপন করেছেন ইমরান। সাধারণত বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার তোশাখানায় রাখা হয়। পরে এ মামলায় গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X