বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই দেশ থেকে এলএনজি কিনবে সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই দেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মূলত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

যেখানে বলা হয়েছে, সুইজারল্যান্ডের মের্সাস টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৬১৮ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৮৮৪ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) ব্যয়ে এক কার্গো (২৩-২৪ নভেম্বর সময়ের জন্য ৩৩তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৬৩৫ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৮০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) ব্যয়ে এক কার্গো (৪-৫ ডিসেম্বর সময়ের জন্য ৩৪তম) এলএনজি কিনবে সরকার।

অপরদিকে কাতার থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে কাতারের মুনতাজাত থেকে ১৪০ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার টন ব্যাগড প্রিণ্ড ইউরিয়া সার আমদান কিনবে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X