কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

মশিউর সিকিউরিটিজের প্রতারণা, কোটি টাকা হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা

সিএমজেএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। ছবি : কালবেলা
সিএমজেএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। ছবি : কালবেলা

প্রতারণার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজ বিনিয়োগকারীদের প্রায় ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে। ব্রোকারেজ হাউসটির প্রতারণার ফাঁদে পড়ে বিনিয়োগ করা সব অর্থ হারিয়েছেন অসংখ্য বিনিয়োগকারী। এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাদের হারানো অর্থ ফেরত পেতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

সংবাদ সম্মেলনে ফারহান জাফরিন নামের এক বিনিয়োগকারী বলেন, আমার ২৫ বছরের চাকরির সব টাকা মেরে দিয়েছে মশিউর সিকিউরিটিজ, কোটি টাকার উপরে হবে। আমি এখন পথের ভিখারি। আমাদের বাংলাদেশে কি কেউ নেই বাটপারের বিচার করতে পারেন? আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।

আরেক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ফারুক আহমেদ বলেন, মশিউর সিকিউরিটিজ অভিনব কায়দায় আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের যে চেক দেওয়া হয়, তা ব্যাংক থেকে প্রত্যক্ষত হয়েছে। মশিউর সিকিউরিটিজের মাধ্যমে বিনিয়োগ করে আমরা সব হারিয়েছি। আমরা এর প্রতিকার চায়। আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী গাজী মো ইলিয়াস। তিনি বলেন, মশিউর সিকিউরিটিজ বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে রক্ষিত শেয়ার ও জমা করা অর্থ বাবদ প্রায় ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট হাউজ থেকে ডিপিএ-৬ সিডিবিএলের প্রতিবেদন সংগ্রহপূর্বক দেখতে পাই যে, বাহ্যিকভাবে পোর্টফোলিও সঠিক রেখে অভ্যন্তরীণভাবে সমুদয় শেয়ার বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এতে হাজার হাজার বিনিয়োগকারী নিঃস্ব ও অসহায় হয়ে প্রতিকারের আশায় আপনাদের শরণাপন্ন হয়েছি।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা স্তম্ভিত ও বিস্মিত। কারণ দেশের স্বনামধন্য বিএসইসি ও ডিএসসির মতো দুটো নিয়ন্ত্রণকারী কার্যালয়ের দৃষ্টি এড়িয়ে হাজার হাজার বিনিয়োগকারীর অ্যাকাউন্ট থেকে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা মশিউর সিকিউরিটিজ আত্মসাৎ করেছে; যা আমাদের বোধগম্য নয়।

ক্ষতিগ্রস্ত এই বিনিয়োগকারী বলেন, এরই মধ্যে বহু বিনিয়োগকারী ব্যক্তিগতভাবে লিখিত আকারে ডিএসই ও বিএসইসিকে অবহিত করেছে। কিন্তু দীর্ঘ সময় গেলেও এ সংক্রান্ত অগ্রগতি অদ্যাবধি আমরা জানতে পারিনি। ভুক্তভোগীদের মধ্যে বহু বিনিয়োগকারী সিনিয়র সিটিজেনসহ অনেক কর্মকর্তা-কর্মচারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণপূর্বক অবসরোত্তর প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট হাউজে বিনিয়োগ করে বর্তমানে হাহাকার জীবনযাপন করছেন।

তিনি বলেন, ২০২৩-২৪ সালের প্রাপ্ত ডিভিডেন্ড, বোনাস শেয়ার ও রাইট শেয়ার না পাওয়ায় বিনিয়োগকারীরা চরমভাবে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া অধিকাংশ বিনিয়োগকারী প্রাপ্য ডিভিডেন্ড/মুনাফায় পরিবার-পরিজনের ভরণপোষণের ব্যয় নির্বাহ করে আসছে। সব কিছু হারিয়ে বিনিয়োগকারীরা আজ নির্বাক-নির্বিকার।

এ সময় মশিউর সিকিউরিটিজ কীভাবে প্রতারণা করেছে তার একটি চিত্র তুলে ধরেন এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী। এর মধ্যে রয়েছে- বিনিয়োগকারীকে না জানিয়ে শেয়ার বিক্রি। বিশেষ সফট্ওয়্যার তৈরি করে বিনিয়োগকারীদের পোর্টফোলিং দেওয়া। বিনিয়োগকারীর মোবাইল ফোন বাদ দিয়ে নিজেদের ফোনে সিডিবিএলের মেসেজ আদান-প্রদান। শেয়ার বিক্রির পর চাহিদা দিলে টাকা দিতে অনীহা প্রকাশ। বিনিয়োগকারীদের চেক দেওয়ার পর ব্যাংক থেকে চেক ডিজঅর্ডার অনার করা হয়। বিশেষ সফট্ওয়্যারের মাধ্যমে শেয়ার সেল এবং বিনিয়োগকারীদের ভুয়া পোর্টফোলিং তৈরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X