কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সুরক্ষা নিশ্চিত করতে হবে’

‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারেক্টিভ ইস্যুজ ফর দ্য ট্রেক হোল্ডার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা
‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারেক্টিভ ইস্যুজ ফর দ্য ট্রেক হোল্ডার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, পুঁজিবাজারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সের বিষয়গুলো পরিবর্তনশীল। তাই এ বিষয়ের নিয়মকানুন ও পরিবর্তন সম্পর্কে সব সময় লক্ষ্য রাখা জরুরি। এক্ষেত্রে ব্রোকারেজ হাউজের সিইও, সিএফও, কমপ্লায়েন্স অফিসার ও অনুমোদিত প্রতিনিধিদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে অনুমোদিত প্রতিনিধিদের কমপ্লায়েন্সের সব নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে হবে।

ডিএসইর ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারেক্টিভ ইস্যুজ ফর দ্য ট্রেক হোল্ডার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মো. আবুল কালাম ও ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান ও উপমহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

এ সময় ডিএসইর পরিচালক কামরুজ্জামান বলেন, বাজারে শৃঙ্খলা ধরে রাখতে আপনাদের ভূমিকা অপরিসীম। আমরা চাই আপনারা সবাই পুঁজিবাজার সম্পর্কিত প্রয়োজনীয় আইন সম্পর্কে অবগত থাকেন। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আপনাদের অনেকেই দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সঙ্গে জড়িত। আপনাদের রয়েছে বহুমুখী অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার কর্মক্ষেত্র অর্থাৎ আপনার হাউজকে কীভাবে আরও উন্নত করা যায় তার দায় দায়িত্ব আপনাদের। আপনাদের নিজ নিজ হাউজে যাতে কোনো অনিয়ম না দেখা যায় এজন্য আপনাদের সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে৷ আপনাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে পুঁজিবাজারের স্বার্থে কাজ করতে হবে।

তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনাদের যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত৷ আসুন, আমরা সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে দেশ ও জাতিকে একটি পরিচ্ছন্ন পুঁজিবাজার উপহার দেই৷ এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সব আইন সঠিকভাবে পরিপালনের জন্য আপনাদের অঙ্গীকার থাকতে হবে। একজন বা কয়েকজন লোকের অনিয়মের কারণে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে।

চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা ও বিভিন্ন বিধিমালার বিষয়ে আলোকপাত করেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X