বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

অভিনেতা স্বাধীন খসরু। ছবি : সংগৃহীত
অভিনেতা স্বাধীন খসরু। ছবি : সংগৃহীত

অভিনেতা স্বাধীন খসরু নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেশের এক নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর ভাষার একটি ভিডিও পোস্ট করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার ওই ভিডিও ভাইরাল হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রকাশিত তার এমন বক্তব্যে নেটিজেনদের পাশাপাশি নাট্যাঙ্গনের অনেকেই বিষয়টি মেনে নিতে পারছেন না। তাদের মতে, একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের অশালীন মন্তব্য কখনোই কাম্য নয়; বরং শিল্পীরা সমাজের জন্য ইতিবাচক বার্তা দেবেন, সেটিই প্রত্যাশিত।

এবার বিষয়টি নিয়ে স্বাধীন খসরু ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি তার অনুশোচনা প্রকাশ করে লিখেছেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা, সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েক দিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র! তাতে যদি কেউ মনঃকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

অভিনেতা স্বাধীন খসরু বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। স্থায়ীভাবে বসবাস করছেন দেশের বাইরে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১০

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১১

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১২

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৩

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৪

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৫

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

১৬

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

১৭

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

১৮

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১৯

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

২০
X