স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

অতিরিক্ত ম্যাচ আর খেলোয়াড়দের ক্রমবর্ধমান ইনজুরি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে এক মৌসুমে ২০ দলের পরিবর্তে ১৮ দল রাখার প্রস্তাব দিয়েছেন এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ।

ইতালিয়ান দৈনিক ইল জর্নালে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই রিয়াল কোচ বলেন, ‘হ্যাঁ, আমরা অনেক বেশি খেলছি এবং খারাপ খেলছি। ফুটবল এখন বিশ্লেষণী, তীব্র ও দ্রুততর। কিন্তু ফিফা ও উয়েফাকে অবশ্যই ক্যালেন্ডার পুনর্বিবেচনা করতে হবে। অনেক ম্যাচ মানসম্মত নয়, আর ইনজুরি বেড়ে যাচ্ছে।’

তার মতে, লিগের দল কমালে অপ্রয়োজনীয় ও নিম্নমানের ম্যাচ এড়ানো যাবে, ব্যয়ও যুক্তিসঙ্গত হবে। তবে এই পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর ঐকমত্য জরুরি বলেও মন্তব্য করেন আনচেলত্তি। ‘আমি মনে করি ২০ থেকে ১৮ দলে নামিয়ে আনা ভালো সমাধান। তবে সবার সম্মতি ছাড়া তা সম্ভব নয়।’

কেন কোচ ও খেলোয়াড়রা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে যথেষ্ট প্রভাব ফেলতে পারেন না—এমন প্রশ্নে খোলামেলা উত্তর দিয়েছেন তিনি। ‘আমরাই সবচেয়ে বেশি বেতন পাই, হয়তো সে কারণেই আমাদের কথা শোনানো হয় না।’

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা লুকা মদ্রিচ এখন নতুন চ্যালেঞ্জে নামছেন এসি মিলানে। প্রাক্তন শিষ্যের নতুন যাত্রা নিয়ে আশাবাদী আনচেলত্তি বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। মদ্রিচ মিলানের দর্শকদের আনন্দ দেবে, সিরি আ-তে নিজের ছাপ রাখবে। সে দারুণ পেশাদার; গত মৌসুমে একটি ট্রেনিংও বাদ দেয়নি।’

নতুন কোচ আলেগ্রির অধীনে মদ্রিচকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে মিলান। আনচেলত্তিও আলেগ্রির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘মিলান ঠিক লোককেই দায়িত্ব দিয়েছে। আলেগ্রি গুরুত্বপূর্ণ এক নাম, যাকে দল এবং ক্লাব দুটোই প্রয়োজন ছিল।’

এদিকে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার শুরুতেই অবসর প্রসঙ্গও ঘুরে আসে। তবে তাতে বিশেষ আগ্রহ দেখাননি তিনি। ‘আমার সামনে তিনটা পথ—এখানেই থাকি, নতুন কিছু খুঁজি, অথবা থেমে যাই।’—বলেছেন ৬৬ বছর বয়সী এই কোচ।

তবে ইতালিকে ভোলেননি আনচেলত্তি। স্বদেশের প্রতি টান নিয়ে হেসে বলেন, ‘আমি যেটা সবচেয়ে বেশি মিস করি, সেটা হলো আমার বোন অ্যাঞ্জেলার বানানো টরটেলিনি (ইতালিয়ান খাবার)।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X