বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত

আড়াই দশক ধরে ক্যামেরার সামনে থাকা অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ছিলেন বরাবরই আলোচনায়। কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তবে এবার সিনেমা নির্মাণ করে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এই অভিনেতা।

শুক্রবার (২২ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ইচ্ছার কথা জানান দেন জয় নিজেই। শেয়ারকৃত সেই পোস্টে অভিনেতা লিখেছেন, ‘যদি বেঁচে থাকি এমন একটা সিনেমা বানাব, যে সিনেমা বিশ্বে তোলপাড় লাগিয়ে দেবে। দেশে মুগ্ধতা ছড়িয়ে দেবে। ইনশাআল্লাহ। তখন অভিনেতা এবং উপস্থাপকের পাশাপাশি পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের নাম সবার আগে উচ্চারিত হবে।’

তিনি আরও লিখেছেন, অবহেলা কইরেন না, আন্ডার এস্টিমেটও কইরেন না। আমি পারবই, আমাকে পারতে হবেই।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘জীবনের গল্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জয়ের। এ সিনেমায় তার বিপরীতের অভিনয় করেন শাবনূর। এটি পরিচালনা করেন গাজী মাজহারুল আনোয়ার। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন জয়। ২০১৫ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে তার অভিষেক হয়। ‘প্রার্থনা’ শিরোনামের এ সিনেমা প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X