বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৭:৪৫ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

গোবিন্দ ও সুনীতা আহুজা। ছবি : সংগৃহীত
গোবিন্দ ও সুনীতা আহুজা। ছবি : সংগৃহীত

চলতি বছরের শুরুতে অভিনেতা গোবিন্দর পারিবারিক আইনজীবী নিশ্চিত করেছিলেন যে, অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা ৩৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। আদালতে দাখিল করা নথি অনুযায়ী, বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— পরকীয়া, নিষ্ঠুরতা ও পরিত্যাগ। খবর : বলিউড লাইফ

গোবিন্দ ও সুনীতা আহুজা। ছবি : সংগৃহীত

গত ফেব্রুয়ারিতেই গুঞ্জন ছড়ায়, গোবিন্দ ও সুনীতার সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন চলছে এবং তাদের মধ্যে দূরত্ব এতটাই বেড়েছে যে দুজন আলাদা থাকছেন। সে সময় গোবিন্দর ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল নিশ্চিত করেছিলেন যে, সুনীতা সত্যিই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং বিষয়টি দ্রুত মীমাংসা হবে।

গোবিন্দ ও সুনীতা আহুজা। ছবি : সংগৃহীত

১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয়। তবে নতুন রিপোর্টে জানা গেছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে সুনীতা হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫-এর ধারা ১৩(১)(i), (ia), (ib) অনুসারে মামলাটি দায়ের করেছেন।

রিপোর্টে আরও বলা হয়, ২০২৫ সালের জুন থেকে আদালতের নির্দেশে দম্পতি পরামর্শ সেশনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। তবে যেখানে সুনীতা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন, সেখানে গোবিন্দ একাধিকবার অনুপস্থিত থেকেছেন। আদালত তাকে সমন পাঠালেও তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হননি, অবশেষে ২০২৫ সালের মে মাসে কারণ দর্শানোর নোটিশ জারির পর হাজিরা দেন। এছাড়া আদালত নির্ধারিত ভার্চুয়াল কাউন্সেলিংয়ে তিনি অংশ নিয়েছেন কিনা, তা স্পষ্ট নয়।

গোবিন্দ ও সুনীতা আহুজা। ছবি : সংগৃহীত

একই সময়ে গুঞ্জন রয়েছে, বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন গোবিন্দ নাকি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। এরই মধ্যে গোবিন্দ ও সুনীতা আলাদা থাকতে শুরু করেছেন। এ বছরের শুরুতে যখন সুনীতা একাধিক সাক্ষাৎকারে স্বামী-স্ত্রীর সম্পর্ক, পরকীয়া প্রসঙ্গ ও ভবিষ্যতে গোবিন্দকে আর বিয়ে করতে চান না বলে মন্তব্য করেছিলেন, তখনই তাদের বিচ্ছেদের জল্পনা জোরদার হয়। তবে সে সময় গোবিন্দ দাবি করেছিলেন, ‘ডিভোর্সের প্রশ্নই আসে না। কেবল ব্যবসায়িক আলোচনা চলছে… আমি আমার নতুন ছবি শুরু করার প্রস্তুতিতে আছি।’

সন্তানদের সঙ্গে গোবিন্দ ও সুনীতা আহুজা। ছবি : সংগৃহীত

গোবিন্দ-সুনীতার দুটি সন্তান রয়েছে— ছেলে যশবর্ধন ও মেয়ে টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X