কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট চলছে

পেট্রোল পাম্প। ছবি : সংগৃহীত
পেট্রোল পাম্প। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের বিক্রির কমিশন ৭ শতাংশ নির্ধারণসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট চলছে ।

রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ, একইসঙ্গে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।

দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন।

ধর্মঘটের কারণে সারা দেশের যানবাহন চালক ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক এলাকায় ইতোমধ্যেই যান চলাচলে বিঘ্ন ঘটতে শুরু করেছে ।

পেট্রোল পাম্প মালিকদের উল্লেখযোগ্য দাবি হচ্ছে

জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ নির্ধারণ এবং সড়ক জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল পূর্বের হারে বহাল রাখা।

পাম্প সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়নের স্বীকৃতি দেওয়া।

বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি এবং নিবন্ধন প্রথা বাতিল করা।

পরিবেশ অধিদপ্তর, বিইআরসি, কলকারখানা পরিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল করা।

বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ করা।

ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যুর জটিলতা দূর করা এবং সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট প্রদান।

অননুমোদিতভাবে ঘর বা খোলা স্থানে তেল বিক্রি বন্ধ করা।

পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি উপেক্ষিত থাকায় বাধ্য হয়েই এই ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X