কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করেছে সংগঠনটি। কমিটিতে সভাপতি করা হয়েছে নওহীদ শাওন আর সাধারণ সম্পাদক হয়েছেন আনহার আজিজ সাফিন।

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন এবং সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বুধবার (২৮ মে) এ কমিটি অনুমোদন করেন বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, কেতাব আলী মন্ডল, একেএম জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান, মিল্লাত হোসেন, সোহেল রেজাকে। তারা প্রত্যেকেই ব্যাংকটির ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ৫১ সদস্যের কমিটিতে আছেন, কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নওহীদ শাওন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আনহার আজিজ সাফিনকে। আর সিনিয়র সহসভাপতি হয়েছেন সোহেল আহম্মেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রোকনুজ্জামান। ৫ সহসভাপতি হচ্ছেন সায়েম সরকার, আব্দুল হালিম, জুলফিকার আলী, জামাল হোসেন ও জসিম উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক দুজন হচ্ছেন, রোকনুজ্জামান ও সুজন আলী। আর সহসাধারণ সম্পাদক হয়েছেন সিরাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তিন জন। তারা হলেন, সানোয়ার হোসেন, আশিকুর রহমান রানা ও মাসুম আহমেদ বাবু। সহসাংগঠনিক সম্পাদক দুজন হচ্ছেন, শাহাদৎ হোসেন লিটন ও মোক্তার হোসেন।

দপ্তর সম্পাদক মোহাম্মদ শোয়েব আলম, সহ দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন বাবলু, প্রচার সম্পাদক কাজী সাদিকুর রহমান, কোষাধ্যক্ষ এস.এম.ডি ফয়েজ খান, সহ কোষাধ্যক্ষ মো. রুহল আমীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান খান জিকো, সহ. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইব্রহিম খলিল ফাহাদ, আন্তর্জাতিক সম্পাদক জয়নাল আবেদিন, সহ আইন সম্পাদক সাইদুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিসুর রহমান, সহ সমাজসেবা সম্পাদক মজিবুর রহমান খান, পরিবেশ সম্পাদক সাহেদ খান, সহ পরিবেশ সম্পাদক আব্দুল হালিম, আইন সম্পাদক শাহরিয়ার হাবিব তুষার, সহ. আন্তর্জাতিক সম্পাদক ইবনে মিজান, ক্রীড়া সম্পাদক মোহাব্বত হোসেন বাবু, সহ ক্রীড়া সম্পাদক শাহনাজ বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রীকান্ত ঘোষ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক শেখ মো. শরীফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জোহরা খাতুন এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন হাসনা হেনা বাঁধন। এছাড়া কার্যকরী সদস্য আছেন মরিয়ম আক্তার, ফাতেমা জাহান, মফিজুল ইসলাম পল্লব, মজিবুর রহমান খান, শাহিনুজ্জামান কার্জন, রাশেদুল আলম, এবং মো. জসিম উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X