কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে কবে আসছে নতুন নোট, জানাল বাংলাদেশ ব্যাংক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন সিরিজের ব্যাংক নোট চালু করল বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি এই নতুন নোটগুলো ১ জুন থেকে বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের তিনটি নতুন নোট ১ জুন ২০২৫ খ্রিস্টাব্দ (১৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ) তারিখ থেকে বাজারে আসবে। বিষয়টি বৃহস্পতিবার (২৯ মে) নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

নতুন ডিজাইনের এই নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি থাকছে না। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোট থেকেও শেখ মুজিবের ছবি সরিয়ে নতুন ডিজাইন প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে। প্রাথমিকভাবে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। তবে নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও মুদ্রণ করেছে, যা বিনিময়যোগ্য নয়। সংগ্রাহকেরা নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে দেশের মুদ্রানীতিতে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ডিজাইনে আধুনিকতা আনার পাশাপাশি জাতীয় ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১০

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১১

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১২

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৩

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৪

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৫

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৬

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৮

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৯

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

২০
X