কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০২, কেরোসিন ১১৪, পেট্রল ১১৮ এবং অকটেন ১২২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এই দাম ১ জুলাই থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এই নিয়ম অনুযায়ী প্রতি মাসেই নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে। একইভাবে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর মূল্যও নির্ধারণ করছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেলের ওপর নির্ভরশীল। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে। ডিজেল মূলত কৃষি সেচ, পরিবহন খাত এবং জেনারেটর চালনায় ব্যবহৃত হয়ে থাকে।

এর আগে গত ৩১ মে সরকার জ্বালানি তেলের মূল্য হালনাগাদ করে। ওই সময় ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ থেকে ২ কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়। অকটেনের দাম ১২৫ থেকে কমিয়ে ১২২ এবং পেট্রলের দাম ১২১ থেকে ১১৮ টাকা নির্ধারণ করা হয়। তবে কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ থেকে ১০ বাড়িয়ে ১১৪ টাকা করা হয়। এসব দাম ১ জুন থেকে কার্যকর হয়।

প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই মূল্য সমন্বয় করে জ্বালানি বিভাগ। এর আগেও, মে মাসে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ১০৫ থেকে কমিয়ে ১০৪ টাকা করা হয়। অকটেন ও পেট্রলের দামও ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ এবং ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত ছিল। এরও আগে, ফেব্রুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ থেকে ১০৫, অকটেন ১২৫ থেকে ১২৬ এবং পেট্রল ১২১ থেকে ১২২ টাকা করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X