কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকারও বেশি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকারও বেশি। চলতি বছরের জুন পর্যন্ত যার পরিমাণ ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা গত অর্থবছরে এ সময় ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। তবে খেলাপি আদায়ে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, যা বিতরণ করা মোট ঋণের ২৭ দশমিক ০৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মার্চ থেকে জুন পর্যন্ত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ ১০ হাজার ৯৪ কোটি টাকা বা ২৬ দশমিক ১৯ শতাংশ। এক বছর আগে গত বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯২ কোটি টাকা। সে বিবেচনায় এক বছরে বেড়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৬ কোটি টাকা বা ১৫০ দশমিক ৯২ শতাংশ।

খেলাপি আদায়ে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশ্লেষকদের।

অর্থনীতিবিদ এম কে মুজেরী বলেন, ‘পুঞ্জীভূত ঋণ যেটাকে কম করে দেখানো হয়েছে, সেটার ফুল পিকচারটা পাওয়ার ফলে কতটা বেড়েছে, আর এ সময়ে যে ঋণটা খেলাপি হয়েছে তার পরিমাণটা কত? তাহলে আমরা বুঝতে পারব খেলাপি ঋণের বিষয়ে আমাদের অগ্রগতিটা কত।’

তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। আবার ঋণ খেলাপি হওয়ার নিয়মের পরিবর্তনের কারণেও খেলাপি ঋণ বাড়ছে এবং সামনে তা আরও বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতার ফল হচ্ছে এই খেলাপি ঋণ কয়েক গুণ বেড়ে যাওয়া। আসলে কি তা-ই? বাস্তবে তা নয়। এটাই হওয়ার কথা ছিল, এত দিন আমরা এটাকে কেমোফ্লেজ করে লোকচক্ষুর অন্তরালে রাখার চেষ্টা করেছি। এখন জনসম্মুখে সেটা তুলে ধরেছি। এই তুলে ধরার সৎ সাহসটা দেখাতে পেড়েছে কেন্দ্রীয় ব্যাংক, এটাই গত এক বছরে বড় অ্যাচিভমেন্ট।’

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ১৫ বছরে যা এখন ৫ লাখ কোটি টাকার বেশি।

বিশ্লেষকরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে ব্যাংকিং খাত ভয়াবহ হুমকিতে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X