কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এনবিআরের আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের মুখে অনেক কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছিল। এবার সংস্থাটির কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড-১০) লোকমান আহমেদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় লোকমান আহমেদকে অবসরে পাঠানো হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন। এনবিআর সূত্র জানায়, কিছুদিন আগে আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লোকমান আহমেদ। এই আন্দোলনে যুক্ত একাধিক কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতিমালা বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের ঘোষণা দেয়। এরপর থেকেই কর্মকর্তারা আন্দোলন করে আসছিলেন।

গত ২৮ ও ২৯ জুন এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিলের ডাকা কর্মসূচির কারণে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে কার্যত অচলাবস্থা তৈরি হয়। রাজস্ব আদায় কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X