কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বেড়েছে স্বর্ণের দাম, রুপার চাহিদা বাড়ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে গত সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সম্পর্কিত তথ্য প্রত্যাশার সঙ্গে মিলে যাওয়ায় ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর ধারা অব্যাহত রাখতে পারে। সুদহার কমলে সাধারণত বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝোঁকেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৭৭৮ ডলার ৬২ সেন্ট, যা আগের দিনের তুলনায় ০.৮ শতাংশ বেশি। সপ্তাহের শুরুতে এটি রেকর্ড ৩ হাজার ৭৯০ ডলার ৮২ সেন্টে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বর সরবরাহের স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৮০৯ ডলারে স্থির হয়।

বিশ্লেষক তাই ওয়াং জানান, আগস্টে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয় সূচক ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে। তবে আয় ও ব্যয় প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, ফেড অক্টোবর ও ডিসেম্বরে আরও সুদহার কমাতে পারে। বর্তমানে অক্টোবর সভায় সুদহার কমার সম্ভাবনা ৮৮ শতাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ১ অক্টোবর থেকে ওষুধ, ট্রাক ও আসবাবপত্রের ওপর নতুন শুল্ক বসানো হবে।

স্বর্ণের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে রুপা ও প্লাটিনামের মতো অন্যান্য মূল্যবান ধাতুতেও। শুক্রবার রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৬ ডলার ৪১ সেন্টে পৌঁছেছে, যা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। প্লাটিনামের দামও বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৫৬৮ ডলার ২১ সেন্টে দাঁড়িয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলছেন, সোনার দাম বেশি হওয়ায় বিনিয়োগকারীরা বিকল্প হিসেবে রুপা ও প্লাটিনামে ঝুঁকছেন। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি রুপার চাহিদা আরও বাড়াবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে রুপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাজারে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তথ্যসূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১০

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১১

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১২

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৩

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৪

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৫

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৬

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৭

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৯

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

২০
X