কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৮:২৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসানুল আলম

 আহসানুল আলম। ছবি : সংগৃহীত
 আহসানুল আলম। ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল আলম। সোমবার (১৯ জুন) ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আহসানুল আলম যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি হাসান আবাসন (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস লিমিটেড, শাইনিং অ্যাসেটস লিমিটেড, অ্যাফিনিটি অ্যাসেটস লিমিটেড, ওয়েস্কো লিমিটেড, মেরিনা অ্যাসেটস লিমিটেড এবং ক্রাফট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া দেশের বৃহত্তম কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেড-এর পরিচালক তিনি।

তরুণ শিল্প উদ্যোক্তা আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিং খাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। এ ছাড়া সর্বোচ্চ করদাতা হিসেবে পরপর দুইবার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুরস্কৃত হয়েছেন তিনি। ইসলামী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X