কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চার মাসে সর্বোচ্চ রেমিট্যান্স অক্টোবরে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে ১৯৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন- যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।

প্রবাসীদের এখন প্রতি ডলারে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলোও সমপরিমাণ প্রণোদনা দিচ্ছে। ফলে প্রবাসীরা বৈধ পথে পাঠানো প্রতি ডলারের জন্য ১১৫ টাকার বেশি পাচ্ছেন। কোনো কোনো ব্যাংক অবশ্য আরও বেশি দাম দেয়। এর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, পুরো অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার। এর আগের তিন মাস জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ও সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। এর আগে জুনে আসে ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

অক্টোবরে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭৫ কোটি ৮৮ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এর বাইরে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংক ১৫ কোটি ৪৪ লাখ, বিশেষায়িত একটি ব্যাংক ৫ কোটি ৮২ লাখ ও বিদেশি ব্যাংকগুলো ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এনেছে।

দেশে ডলার-সংকট মোকাবিলার লক্ষ্যে প্রবাসী ও রপ্তানি আয়ে ডলারের দাম আজ বুধবার থেকে ৫০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে আজ থেকে এই দুই ক্ষেত্রে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা হয়েছে। তবে প্রবাসী আয়ে ওই দামের সঙ্গে ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যায়। অন্যদিকে আমদানিকারকদের কাছে ১১১ টাকায় ডলার বিক্রি করছে ব্যাংকগুলো। সেই সঙ্গে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের সর্বোচ্চ দাম ১১৪ টাকা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় ডলারের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১০

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১১

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১২

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৩

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৪

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৫

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৬

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৭

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৮

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৯

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

২০
X