কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন ওয়েবসাইট উন্মোচন

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন ওয়েবসাইট উন্মোচন। ছবি : সৌজন্য
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন ওয়েবসাইট উন্মোচন। ছবি : সৌজন্য

দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) তাদের নতুন ওয়েব সাইট উদ্বোধন করেছে। ঢাকার বনানীতে অবস্থিত তাজওয়ার সেন্টারে পিবিআইএলের নতুন ওয়েবসাইটটি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুস্তাক আহমেদ এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব।

নতুন এই ওয়েবসাইটটি গ্রাহকদের পুঁজিবাজারে বিনিয়োগসংক্রান্ত সেবা প্রদানের জন্য আরও উন্নত এবং ইউজার ফ্রেন্ডলি হিসেবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সকল পরিষেবা (ইক্যুইটি এবং ডেট ক্যাপিটাল-সম্পর্কিত পরিষেবা, করপোরেট অ্যাডভাইজরি, ডিসক্রেশনারি এবং নন ডিসক্রেশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস)-সংক্রান্ত তথ্য, পুঁজিবাজারে বিনিয়োগসংক্রান্ত তথ্য এবং বিনিয়োগে আকর্ষণীয় রিটার্ন ও ট্যাক্স রিবেট প্রাপ্তিসহ সব সুবিধাগুলো সম্পর্কে জানতে পারছেন খুব সহজে।

সম্প্রতি চালু হওয়া এ নতুন ওয়েবসাইটটির মাধ্যমে একজন বিনিয়োগকারী প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সরবরাহ করে অনলাইনে দ্রুত এবং সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন ।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, ‘বিনিয়োগকারীর বিনিয়োগ যাত্রা আরও সহজ এবং উন্নত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট বিনিয়োগসংক্রান্ত সব পরিষেবা ডিজিটালাইজেশনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন এই ওয়েবসাইটটি উন্মোচনের মাধ্যমে আমরা ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়েছি। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন সহজে এবং দ্রুত সময়ে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পুঁজিবাজারে বিনিয়োগ করা সম্ভব।’

ওই অনুষ্ঠানে পিবিআইএলের চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমেদ বলেন, ‌‍আমাদের এই ওয়েবসাইটে পুঁজিবাজারে বিনিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। যা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে সেক্টরের প্রতি সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং বিনিয়োগে তাদের অংশগ্রহণ বহুগুণ বাড়িয়ে দিবে।

আরও তথ্যের জন্য এবং নতুন ওয়েবসাইট ভিজিট করতে ক্লিক করুন www.pbil.com.bd

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X