কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বরেও কমলো রপ্তানি আয়

নভেম্বর মাসেও রপ্তানি আয় কমেছে। ছবি : সংগৃহীত
নভেম্বর মাসেও রপ্তানি আয় কমেছে। ছবি : সংগৃহীত

চলতি বছরে অক্টোবরের পর নভেম্বর মাসেও দেশের পণ্য রপ্তানি কমেছে। রপ্তানি কমার হার ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। এ নিয়ে টানা দুই মাস কমলো দেশের রপ্তানি আয়।

সোমবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী, ডলার সংকটের এ সময় টানা দুই মাস পণ্য রপ্তানি কমলো।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে পণ্য রপ্তানি হয়েছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলারের। ২০২২ সালের নভেম্বর মাসে পণ্য রপ্তানি হয় ৫০৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার ডলার। এই হিসাবে গত নভেম্বরে পণ্য রপ্তানি কমেছে ৬.০৫ শতাংশ। সেইসঙ্গে টানা দুই মাস কমলো পণ্য রপ্তানি।

ইপিবির তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। এ মাসে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে ৮ দশমিক ৯৪ শতাংশ কম রপ্তানি আয় হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস শেষে (জুলাই-অক্টোবর) পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল সাড়ে ৩ শতাংশ। কিন্তু নভেম্বর মাসে রপ্তানি কমায় পাঁচ মাসের হিসাবে (জুলাই-নভেম্বর) প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X