কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুরোনো ছবি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুরোনো ছবি

শ্রম অধিকার সুরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য চাওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) তথ্য জানতে চেয়েছে। আমরা উত্তর দিচ্ছি। আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনো তৈরি পোশাক মালিক বাধার মুখে পড়েননি। এ নিয়ে উদ্যোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীতে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য সচিব এ বিষয়ে বিভিন্নভাবে কথা বলেছেন। তাদের শ্রম আইন নিয়ে যেসব চাওয়া আছে সে বিষয়ে আমরা ফলোআপ করছি।

সব যে চূড়ান্ত করা হয়েছে তা নয়, কিছু কিছু বিষয় প্রক্রিয়াধীন। আমরা টাইম টু টাইম ফলোআপ করছি। আশা করি, যা যা চাওয়া আছে তা পূরণ হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, চারদিকে মানুষের উৎসাহ দেখা যাচ্ছে। বিএনপি না এলেও তাদের অনেকেই দল ছেড়ে এসে যোগ দিয়েছেন। আশা করি, উৎসবমুখর এবং প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

চট্টগ্রামের শিশু ইরা মনি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ জন

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১১

টানা পঞ্চম দিনের বৃষ্টিতে কার্যত স্থবির চট্টগ্রাম

১২

বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

১৩

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

১৪

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

১৫

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

১৬

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

১৭

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

১৮

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৯

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

২০
X