কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জানুয়ারিতে খাদ্য মূল্য কমেছে

বিশ্বে খাদ্য মূল্যসূচক কমেছে। ছবি : সংগৃহীত
বিশ্বে খাদ্য মূল্যসূচক কমেছে। ছবি : সংগৃহীত

সদ্যবিদায়ী জানুয়ারি মাসে বিশ্বে খাদ্য মূল্যসূচক কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। জানুয়ারিতে খাদ্য মূল্যসূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্টে। যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ কম। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্যসূচক কমেছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এফএও জানায়, তাদের খাদ্য মূল্যসূচক বিশ্ববাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্যসূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্টে। যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম। গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে উল্লেখ করে সংস্থাটি জানায়, সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রপ্তানি মূল্য কমায় এফএওয়ের সিরিয়াল মূল্যসূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ কমেছে। এ ছাড়া ভুটার দামও কমেছে। এদিকে গত সাত মাস ধরে মাংসের মূল্যসূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে। তবে একইসময়ে চিনির মূল্য বেড়েছে বলে এফএও জানিয়েছে। আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্যসূচক ০.৮ শতাংশ বেড়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X