বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

টানা তিন মাস রপ্তানি আয়ে রেকর্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা তিন মাস রপ্তানি আয়ে ৫০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। সোমবার (৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে পোশাক রপ্তানি ৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বছরওয়ারি ১২ দশমিক ০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ফেব্রুয়ারিতে পোশাক রপ্তানি প্রায় ১৪ শতাংশ বেড়ে ৪৫০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের ৩৯৫ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্য বেশি। নিটওয়্যার রপ্তানি প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, গত বছরের একই মাসে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের তুলনায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সার্বিক রপ্তানি আয় ৩ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৭০৭ কোটি ডলার। পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৭ শতাংশের বেশি, যা গত অর্থবছরে ছিল ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তবে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ওভেন পোশাক রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ এবং নিটওয়্যার বেড়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

তৈরি পোশাকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭১ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের প্রথম আট মাসের ৮৩ কোটি ডলারের চেয়ে ১৪ দশমিক ৩৮ শতাংশ কম। গত আট মাসে কৃষি প্রক্রিয়াজাত পণ্য হয়েছে ৬৪ কোটি ডলারের। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ। গত জুলাই-ফেব্রুয়ারি সময়ে ৫৪ কোটি ডলারের হোম টেক্সটাইল পণ্য হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কম।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, তৈরি পোশাকের ক্রয়াদেশ কিছুটা বেড়েছে। তবে পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি দেখানো হচ্ছে, সেটির সঙ্গে আমরা একমত নই। কারণ, সেখানে বাস্তব চিত্র ফুটে উঠছে না।

এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি হিসেবে আমরা যেসব সুযোগ-সুবিধা পাই, সেসব ভবিষ্যতে থাকবে না। তখন রপ্তানি বাড়াতে হলে নতুন কৌশল বা উদ্যোগ লাগবে। রপ্তানিতে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে পণ্য ও সেবা বহুমুখীকরণ এবং বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। অন্যদিকে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য সরকারের রাজনৈতিক সম্মতি লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১০

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১১

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১২

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৩

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৪

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৫

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৬

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১৭

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১৮

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১৯

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

২০
X