সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে খেজুরের দাম আকাশছোঁয়া, সৌদিতে কত?

খেজুরের পসরা সাজিয়েছেন দোকানিরা। ছবি : সংগৃহীত
খেজুরের পসরা সাজিয়েছেন দোকানিরা। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান ঘিরে এবার বেশ আগেভাগে বেড়েছে খেজুরের দাম। ডলার সংকট, পণ্যের এলসি খুলতে সমস্যা, আমদানি কমাসহ নানা অজুহাতে বাড়ছে দাম। স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে খেজুরের চাহিদা তুঙ্গে থাকে বলে প্রতিবছরই এই সময় পণ্যটির দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।

বাংলাদেশে রমজান আসলে কেন খেজুরের দাম এমন লাফিয়ে বাড়ে। মধ্যপ্রাচ্য বা বিশ্ববাজারেই বা খেজুরের দাম কেমন? বাংলাদেশে আসন্ন রমজানকে সামনে রেখে খেজুরের দাম কেমন সে দিকে একটু নজর দেওয়া যাক-

বাংলাদেশে মারিয়াম খেজুরের দাম প্রতি কেজিতে পড়েছে ৭০০ থেকে ৯০০ টাকা, মাবরুম ৬০০ থেকে ৬৫০ টাকা, মেডজুল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, দাবাস ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি। আজোয়া মানভেদে বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা কেজি। বাজারে আরও উচ্চ মূল্যের খেজুর আছে। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে জাহিদি খেজুর, দাম ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। গত বছরের তুলনায় সব ধরনের খেজুরের দাম কেজিতে ১০০ থেকে ৪০০ টাকা বেড়েছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, গত বছর খেজুর আমদানিতে অগ্রিম আয়কর ও অগ্রিম কর মিলিয়ে ১০ শতাংশ শুল্কহার ছিল। অর্থাৎ ১০০ টাকার খেজুর আমদানি করলে শুল্ক-কর দিতে হতো ১০ টাকা। চলতি অর্থবছরে সেই শুল্কহার বেড়েছে। বর্তমানে খেজুরে আমদানি শুল্ক ২৫ শতাংশ। এ ছাড়া ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়কর ও ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে। এদিকে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল উচ্চ পুষ্টিগুণের কারণেই নয়, সৌদি আরবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সামাজিক মূল্যবোধ, রীতিনীতি এবং ঐতিহ্যের সঙ্গে সংযোগের কারণে রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ।

সৌদি প্রেস এজেন্সির খবর অনুসারে, জেদ্দায় প্রতি কেজি সাফাভি খেজুর বিক্রি হচ্ছে ২০ রিয়ালে (৫৮৪ টাকা প্রায়)। আল-সাকি খেজুর পাওয়া যাচ্ছে প্রতি কেজি ২৫ রিয়ালে (৭৩০ টাকা প্রায়) এবং আজোয়া খেজুর বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ রিয়ালে (২ হাজার ৪৬ টাকা প্রায়)।

এছাড়াও এক বাক্স কাঁচা খেজুর পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪৫ রিয়ালে। আল-আহসার খালাস খেজুর মিলছে ৬০ রিয়ালে এবং আল-কাসিমের খালাস খেজুর পাওয়া যাচ্ছে ১২০ রিয়ালে।

দেশটিতে বছরের প্রায় ৪০ শতাংশ খেজুরের ব্যবহার হয় এই মাসে। নিজেরা খাওয়ার পাশাপাশি সৌদি আরব প্রচুর পরিমাণে খেজুর রপ্তানিও করে। বর্তমানে বিশ্বের ১১৯টি দেশে খেজুর রপ্তানি করে সৌদি আরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X