মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

সাভারের আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল অবৈধ নকল সিগারেটসহ দুই চোরাকারবারি আটক। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল অবৈধ নকল সিগারেটসহ দুই চোরাকারবারি আটক। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল অবৈধ নকল সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ি থানার কয়ড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৫৫) এবং একই থানার বানদেরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২)।

যৌথবাহিনী জানায়, বিকেলে বাইপাইল এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালে জামগড়া আর্মি ক্যাম্পের একটি দল অটোরিকশা যোগে সিগারেট পাচারের সময় দুজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল নকল সিগারেট উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা একটি গুদামের অবস্থান জানায়। এরপর যৌথবাহিনী ও পুলিশ মিলে সেখানে অভিযান চালিয়ে ৩ হাজার ৮১০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ মালামালসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X