চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে তাদের আটক করা হয়।

বুধবার (২০ আগস্ট) বিকেলে পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়।

এই ছয় ভারতীয় নাগরিককে বিএসএফ অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঠেলে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ, তার স্ত্রী সোনালি বেগম ও তাদের সন্তান মো. সাব্বির এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ২৬ জুন কুড়িগ্রামের সীমান্ত দিয়ে অন্যান্য বাংলাদেশির সঙ্গে বাংলাভাষী এই ছয় ভারতীয়কে ঠেলে পাঠায় বিএসএফ। বাংলাদেশে অনুপ্রবেশের পর তারা প্রথমে ঢাকায় যায়। এরপর মাসখানেক আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর এলাকার এক বাড়িতে আশ্রয় নেয়। তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মাধ্যমে বিএসএফের সহায়তায় ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X