সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

সাভার পৌরসভায় দুই কর্মকর্তার হাতাহাতি। ছবি : সংগৃহীত
সাভার পৌরসভায় দুই কর্মকর্তার হাতাহাতি। ছবি : সংগৃহীত

সাভার পৌরসভায় একটি ফাইলকে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌরসভার মূল কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার কর আদায়কারী নজরুল ইসলাম গ্রাহক হাকিম আলী সরদারের কাছ থেকে মালিকানা পরিবর্তন সংক্রান্ত একটি ফাইলের জন্য ৫ হাজার টাকা নেন। তবে রশিদ কাটা হয় মাত্র ১১৫০ টাকার। ফাইলটি দীর্ঘদিন ঝুলে থাকায় আজ দুপুরে অপর কর্মকর্তা নাজমুল বিষয়টি নিয়ে নজরুলকে প্রশ্ন করেন। এ সময় প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত পৌরসভার সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন বলেন, দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সামান্য হাতাহাতি হয়। মূলত একটি ফাইল নিয়েই বিষয়টি ঘটে। তবে ঘুষের টাকা বিষয়ক প্রশ্নে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে নাজমুল বলেন, নজরুল গ্রাহকের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছে, কিন্তু ফাইলের কাজ করেনি। আমি বিষয়টি জানতে চাইলে সে আমাকে মারধর করে।

তবে নজরুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি। কোনো মারামারি হয়নি।

এদিকে ঘটনাটি জানাজানি হলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আবুবকর সরকার কালবেলাকে বলেন, বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X