কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দাম কমছে সোনার

সোনার গহনা। ছবি : সংগৃহীত
সোনার গহনা। ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে কমছে সোনার দাম। গত সপ্তাহজুড়েই বিশ্ববাজারে সোনার দামের পতন হয়েছে। এতে প্রতি আউন্স সোনার দাম প্রায় ২৩ ডলার বা ১ শতাংশ কমে গেছে। অবশ্য এরপরও এখনো প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৫০ ডলারের ওপরে রয়েছে। বিশ্ববাজারে সোনার দামে এমন উত্থান-পতন হলেও গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দামে কোনো হেরফের হয়নি।

গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে সোনার দাম কমলেও তার আগের সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ে দামি এ ধাতুটির। এতে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ১৯৩ ডলার পর্যন্ত উঠে যায়। অবশ্য সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৭৮ দশমকি ৬৪ ডলারে থিতু হয়। এর মাধ্যমে এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৯৫ দশমিক ২১ ডলার বা ৪ দশমিক ৫৭ শতাংশ।

সোনার দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ায় প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩০০ ডলার হয়ে যেতে পারে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা। তবে গত সপ্তাহের লেনদেন শুরু হতেই সোনার দাম নিচের দিকে নামতে থাকে। মাঝে কিছুটা উপরের দিকে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দরপতন হয়।

এতে গত সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৫৫ দশমিক ৭৩ ডলারে থিতু হয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২২ দশমিক ৯১ ডলার বা ১ শতংশ। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসে কমেছে ৫ দশমিক ২৯ ডলার বা দশমিক ২৪ শতাংশ।

৭ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০০৮ টাকা বাড়িয়ে ৯২ হাজার ৩৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে আর হয়নি। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X