কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১১:৩৬ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

পতেঙ্গা বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আরব আমিরাত

চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আরব আমিরাত। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আরব আমিরাত। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আরব আমিরাত। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও দেবে তারা। ১৬ মে চুক্তি সইয়ের আগে চট্টগ্রামে বন্দরের কার্যক্রম ও বে টার্মিনাল পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল।

প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের ৩টি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগের বিষয়টি অনেকটা নিশ্চিত ছিল। তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবী পোর্ট অথরিটি। মূলত চট্টগ্রাম বন্দরের সঙ্গেই যৌথভাবে কাজ করবেন তারা। বিনিয়োগের সুযোগ হাতছাড়া হওয়ার আগেই অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের তুলনায় প্রথমেই চুক্তি স্বাক্ষর করে রাখছে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেন, আবুধাবি পোর্টের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যবেক্ষণ করতে আসবে। এই মাসের মাঝামাঝি সময়ে তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বাংলাদেশের।

চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পুরো আয়োজন রাজধানী ঢাকায় হলেও, তার আগে ১২ মে বাংলাদেশে আসবে আবুধাবী বন্দরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি। ৩ দিন চট্টগ্রামে অবস্থান নিয়ে বন্দরের পাশাপাশি বে টার্মিনাল পর্যবেক্ষণ করবেন তারা।

চুক্তির শর্ত অনুযায়ী, আবুধাবী পোর্ট অথরিটি নিজেদের অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন যেমন করবে, তেমনি টার্মিনাল পরিচালনার যন্ত্রপাতিও নিজেরাই আনবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

সাইফ পাওয়ার টেক লিমিটেডের (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, চট্টগ্রাম বন্দরের মাল্টিপারপাস টার্মিনালে বিনিয়োগের পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে আবুধাবি পোর্ট। এই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক তৈরি করতে চাচ্ছে দেশটি।

১ হাজার ১২৫ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের একেকটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট কর্তৃপক্ষ দেড় বিলিয়ন এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। বছরে ৫০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা নিয়ে এই বে টার্মিনাল ২০২৬ সালে অপারেশনে যাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

তাঁতী দলের নেতা বহিষ্কার

বাংলাদেশের বাউল ঐতিহ্য তুলে ধরতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক উৎসব

হাসপাতালে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা

মিসরের বিপক্ষে মেসির খেলা নিয়ে বার্তা স্কালোনির

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

তারা বেঁচে আছে

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত: ট্রাম্প

১০

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

নন্দনে নন্দিত হলো জীবনের ‘সম্পর্ক’

১২

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত / ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন

১৩

সাতক্ষীরার কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?

১৪

বরিশালে আব্দুল আজিজ নির্যাতন মামলা: লিটু-আবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৫

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সংসদে আখতারের ক্ষোভ

১৬

খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

১৭

আশরাফ হাকিমির গতি ও পায়ের জাদু মুগ্ধ করেছে বিশ্বকে

১৮

কোন বিভাগে মসজিদ সংখ্যা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

১৯

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড়ধস, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

২০
X