কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়া সাংবাদিক সাইদ সাদীর একক চিত্র প্রদর্শনী

রাজধানী ধানমন্ডিতে শুরু হয়েছে সাইদ সাদীর একক চিত্র প্রদর্শনী। ছবি : কালবেলা
রাজধানী ধানমন্ডিতে শুরু হয়েছে সাইদ সাদীর একক চিত্র প্রদর্শনী। ছবি : কালবেলা

ক্রীড়া সাংবাদিক ও শিল্পী সাইদ সাদীর প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর রোডে শফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে পাঁচ দিন ব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা।

তিন বছরে শিল্পীর আকাঁ ছবিগুলো নিয়ে শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন- বরেণ্য চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আবুল বারক আলভী, বিটিভির সাবেক পরিচালক চিত্রশিল্পী আব্দুল মান্নান, দেশ রুপান্তরের সম্পাদক মুস্তফা মামুন প্রমুখ।

তারা বলেন, কয়েক বছর ধরে প্রস্তুতির মাধ্যমে শুরু হওয়া এ প্রদর্শনীর ভেতর দিয়ে উঠে এসেছে শিল্পীর দক্ষতা ও মগ্নতা। বাংলাদেশের সমকালীন শিল্পকলা ও শিল্পচর্চায় শিল্পী সাইদ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা থাকবে।

শিল্পী সাইদ সাদীর চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পের সঙ্গে তার দীর্ঘ যাত্রাপথের বিভিন্ন সময়ে আঁকা ছবি।

সাইদ সাদী এক যুগ ধরে ক্রীড়া সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনার সঙ্গে যুক্ত। তিনি বলেন, ছেলেবেলা থেকেই আকিঁয়ে স্বত্তা ধারণ করেছি বলে স্বপ্ন দেখা। কোভিডের সময় অবসরে পেইন্টিং আমাকে দিয়েছে প্রশান্তি। এরপর থেকে প্রায় তিন বছরের জমানো ছবি নিয়ে এ প্রদর্শনীর চেষ্টা। পরিবার আর কাছের মানুষের প্রেরণা নিয়ে এগিয়েছি। অবশেষে সেটা বাস্তবে রূপ নিচ্ছে। সম্ভবত ক্রীড়া সাংবাদিক ঘরোনার এটাই কারও একক চিত্র প্রদর্শনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১০

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১১

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১২

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৩

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৪

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৫

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৬

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৭

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৮

‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’

১৯

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

২০
X