কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে একাত্তর টিভির নাদিয়া শারমিনসহ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত 

আহত নাদিয়া শারমিন। ছবি : সংগৃহীত
আহত নাদিয়া শারমিন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছোড়া স্প্লিন্টারে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন এবং নিউজ ২৪-এর ফটোগ্রাফারসহ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শার্টডাউন পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করার সময় তারা আহত হন।

সকালে পল্টন থেকে যাত্রাবাড়ীর দিকে রওনা হন কয়েকজন গণমাধ্যমকর্মী। সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর মোড় থেকে যাত্রাবাড়ী হাসপাতালের সামনে আন্দোলনকারীরা আসে। এই আন্দোলনকারীদের মধ্যে সামনের সারিতে বয়স্ক লোকও ছিলেন। এসময় পুলিশের সঙ্গে তাদের সংর্ঘষ হয়। স্থানীয় ছাত্রলীগের কর্মীরা গলির ভেতর থেকে ইট ছুড়ে মারে। পুলিশ ছোররা গুলি ছোড়ে।

এসময় নাদিয়া শারমিনের শরীরে ৩টি এবং ফটোগ্রাফারের শরীরে একটি স্প্লিন্টার বিদ্ধ হয়। আহত অবস্থায় নাদিয়া শারমিন লাইভ সম্পন্ন করেন।

আহত নাদিয়া শারমিন বলেন, যাত্রাবাড়ী হাসপাতালের সামনে সংর্ঘষ শুরু হয়। আন্দোলনকারীরা মধ্যবয়স্ক মানুষ। তারা ছাত্র নয়। পুলিশের সঙ্গে সংর্ঘষে ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। ২২৯ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হলেও সেখানে তাদের উপস্থিতি দেখা যায়নি। আমি ছাড়াও গণমাধ্যমের অনেক কর্মী আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X