কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:৩১ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

লালবাগ থানায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গ্রহণ

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দিনভর নাটকীয়তার পর অবশেষে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন গ্রহণ করেছে ঢাকার লালবাগ থানা। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) মামলা দায়ের হতে পারে বলে জানা গেছে।

গত ১৮ জুলাই কোটা আন্দোলনে গিয়ে রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহ। ঘটনার এক মাস পর সাইফুল্লাহর বাবা লালবাগ থানায় মামলা করতে যান। কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় নানা নাটকীয়তা। অভিযোগ ওঠে মামলা না নেওয়ার।

গতকাল শনিবার রাতে সাইফুল্লাহর বাবা কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘রাত প্রায় সাড়ে ১২টা বাজে। কিন্তু এখনো মামলা নেওয়া হয়নি। বিভিন্নভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একটা মামলা নিয়ে এত হয়রানি হতে হয়, সেটা আমি কখনো জানতাম না।’

জানা গেছে, সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন নিতে দেরি করায় থানা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এর ১২ ঘণ্টারও বেশি সময় পর আবেদন গ্রহণ করে পুলিশ।

আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এই মামলার এজাহার কপিসহ মোট ১২ পাতা গ্রহণ করেছেন ডিউটি অফিসার। তিনি আশ্বাস দিয়েছেন, রোববার মামলাটি এজাহারভুক্ত হবে।

প্রসঙ্গত, আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর শরীরে ৭১টি গুলি লাগে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X