কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানে ঢাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতি

বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বন্যা দুর্গতদের সহায়তায় শুধু সরকার নয়, প্রত্যেক নাগরিককে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানী ঢাকার নিউমার্কেট, সাইন্সল্যাব এলাকায় দেয়াল অঙ্কন কর্মসূচিতে আলাপকালে তারা এ আহ্বান জানান।

রেইনবো পেইন্টসের সহযোগিতায় দেয়াল চিত্রের মাধ্যমে শিশু-কিশোররা এই পরিবর্তনের চিত্রই তুলে ধরতে চাইছেন। তারা বলছেন, প্রথাগত নিয়ম ভেঙে শুধু সরকার কিংবা জনপ্রতিনিধিই নয়, স্থানীয় সামর্থ্যবানদেরও সমাজের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। তাই তারা তাদের ছবিতে সিস্টেম চেঞ্জের দাবি জানিয়েছেন।

চলমান বন্যার চিত্র তুলে ধরে শৈল্পিক স্বপ্ন শিশু-কিশোর সংগঠনের নাবিদ রহমান তুর্য বলেন, ভয়াবহ বন্যায় দেশের ১৩ জেলার প্রায় অর্ধকোটি মানুষ পানিবন্দি। নিদারুণ কষ্টে কাটছে তাদের এই দুর্যোগের দিন-রাত্রি। ঠিক এই মুহূর্তে সবাইকে যার যার নিজের মতো করে এগিয়ে আসতে হবে। শুধু সরকার কিংবা প্রশাসনের সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার দিকে না তাকিয়ে থেকে যার যার মতো করে নিজস্ব সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে হবে।

চিত্র শিল্পী নওশীন তাবাসুম তৃনা বলেন, সমাজের মানুষের মাঝে চিন্তার খোরাক জোগাতেই তাদের এই দেয়াল চিত্র অঙ্কনের উদ্যোগ, যা ব্যস্ত নাগরিক জীবনে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করবে।

পরার্থে ফাউন্ডেশনের এনামুল হক ইশান বলেন, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা মানুষের বিবেক জাগ্রত করার উদ্যোগ নিয়েছি।

ছবিতে শুরু আগামীর শপথ কর্মসূচির উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের পরিচালক নাজনীন খানম জানান, বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য ব্যস্ত নগরবাসীকে উদ্দীপ্ত করতে সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে তাদের এই দেয়াল চিত্র অঙ্কনের কাজ।

মিডিয়া মিউজিয়ামের আরেক পরিচালক রুহুল আমিন স্বপন বলেন, দেশের পুরোনো সিস্টেমগুলো পরিবর্তনের দাবি তুলেছেন তরুণ শিক্ষার্থীরা। তাদের দাবিকে সবার সামনে তুলে ধরতেই মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এই কাজে পাশে থাকার জন্য রেইনবো পেইন্টসের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শিশু-কিশোর যুব সংগঠন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এ আয়োজনে। এসব শিশু-কিশোর দারিদ্র্যমুক্ত সাবলম্বী এক বাংলাদেশ বিনির্মাণে তাদের আগামীর প্রত্যাশা তুলে ধরেন তাদের ছবির তুলিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X