কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অল্প বৃষ্টিতেই নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা

নিউমার্কেটের সামনের রাস্তায় হাঁটুসমান পানি জমে আছে। ছবি : কালবেলা
নিউমার্কেটের সামনের রাস্তায় হাঁটুসমান পানি জমে আছে। ছবি : কালবেলা

অল্প সময়ের বৃষ্টিতেই নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান সড়কসহ আশপাশের সড়কগুলোতে পানি জমতে দেখা গেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টা থেকে শুরু হওয়া ঘণ্টাখানেকের বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নিউমার্কেট এলাকার আশপাশের প্রত্যেকটা সড়কে পানি জমে গেছে। নীলক্ষেত থেকে আজিমপুর বিডিআর ৩ নম্বর গেট যাওয়ার সড়কটিতে হাঁটুসমান পানি জমেছে। এতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

অনেকেই মার্কেট করতে এসেছেন নিউমার্কেট এলাকায়। কিন্তু সড়কে পানি জমার কারণে তারা যেতে পারছেন না। এমন অনেকেই পানির কারণে মার্কেটে ঢুকতেও পারছেন না। বাধ্য হয়ে হাঁটুসমান পানিতে ভিজে রাস্তা পার হয়েছেন অনেকে।

নিউমার্কেট এলাকা ছাড়াও বৃষ্টিতে রাজধানীর গুলিস্তান, নয়াপল্টন, শান্তিনগর, মালিবাগ, সায়েদাবাদ, শনিরআখড়া, পুরান ঢাকার সদরঘাট, সূত্রাপুর, বংশাল, নাজিমুদ্দিন রোড, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট নতুন রাস্তা, ধানমন্ডি, খামারবাড়ি থেকে ফার্মগেট, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, মোহাম্মদপুর ও বসিলার কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় ও এসব এলাকার মূল সড়কসহ বিভিন্ন সংযোগ সড়ক এবং অলিগলিতে পানি জমতে দেখা গেছে।

নীলক্ষেতে বই কিনতে আসা মোর্শেদ আলম বলেন, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ঘটনা নতুন কিছু নয়।অপরিকল্পিত নগরব্যবস্থার কারণে প্রতি বর্ষার সিজনেই নগরবাসীকে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে সারা বছর কিছু সড়ক কাটা থাকে। বছরের পর বছর রাজধানীবাসীকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এই দুর্ভোগ থেকে বের হওয়ার জন্য কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনা দরকার। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ চাই।

এদিকে সকালেই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, আজ দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে, যা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি রোববার (১ সেপ্টেম্বর) দক্ষিণ উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। যার ফলে সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়-বৃষ্টির কারণে আগামী কয়েক দিন সারা দেশেই তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি: ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X