কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৬৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন গুলিবিদ্ধ জীবন

রমজান মিয়া ওরফের জীবন। ছবি : সংগৃহীত
রমজান মিয়া ওরফের জীবন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্টনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত রমজান মিয়া ওরফের জীবন চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রমজান মিয়া ওরফের জীবন (২৬) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাঠানঘাটি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পুরান ঢাকার আলু বাজারে থাকতেন এবং একটি জুতার কারখানায় কাজ করতেন।

নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, আমার চার ছেলেমেয়ের মধ্যে রমজানে ছিল একমাত্র ছেলে। গত ৫ আগস্ট বিকেলের দিকে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে মাথায় গুলিবিদ্ধ হয় রমজান। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ বিকেলের দিকে সেখানে মারা যায় জীবন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রমজান নামে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছিল বলে আমরা জানতে পারি। বুধবার বিকেলের দিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X