কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০১:৩৪ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাড্ডা-রামপুরা সড়কে শ্রমিকদের অবরোধ

কুড়িল বিশ্বরোড এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
কুড়িল বিশ্বরোড এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে কয়েকশ শ্রমিক মিলে সড়ক অবরোধ করেন।

জানা গেছে, স্থানীয় ইউরো গার্মেন্টসের শ্রমিকরা সড়কে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন।

শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সড়ক অবরোধ করে শ্রমিকরা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে স্লোগান দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক বন্ধ ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

ভাটারা থানার এএসআই ফয়সাল গণমাধ্যমকে জানান, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়েছেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১০

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১১

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১২

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৩

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৪

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৫

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৬

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৭

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৮

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

২০
X