কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাঁধন-এর সঙ্গে জড়িত প্রত্যেকেই মানবিক কর্মী : আব্দুস সালাম

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ‘সাংগঠনিক কর্মশালা-২০২৪’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ‘সাংগঠনিক কর্মশালা-২০২৪’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর সঙ্গে জড়িত প্রত্যেকেই এক একজন মানবিক কর্মী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীতে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অডিটরিয়ামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সালাম।

বাঁধন’-এর ঢাকা সিটি জোনের উদ্যোগে ‘সাংগঠনিক কর্মশালা-২০২৪’ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাঁধন স্বেচ্ছাসেবীদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, একটি দেশের সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের বাহক। নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ধারণ করার দায়িত্ব আপনাদের তরুণ সমাজের। একটা জাতির জন্য এই বয়সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বয়সটা নষ্ট করলে গোটা জীবনটাই নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে, এই বয়সটা হলো নিজেকে এবং দেশটাকে গঠন করার। এ বয়সের একটি মুহূর্তও কোনোভাবে নষ্ট করবেন না। আমি বিশ্বাস করি, বাঁধনের সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকেই এক একজন মানবিক কর্মী।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ও বাঁধন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক শারমিন পারভিন, শিক্ষক উপদেষ্টা উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এইচএম অলিউল্লাহ, ক্রিকেটার্স ওয়েলফার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সাধারণ সম্পাদক দেবব্রত পাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X