কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০২:০৬ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

শাহবাগ থেকে অচেতন অবস্থায় নারী ওয়ার্ড কাউন্সিলরকে উদ্ধার

শাহবাগ মোড়। ছবি : সংগৃহীত
শাহবাগ মোড়। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার শাহবাগ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের রাস্তা থেকে মঙ্গলবার রাতে উদ্ধার করা হয় তাকে।

জানা গেছে, ওই নারী কাউন্সিলরের নাম রোকসানা ইসলাম (চামেলী)। দক্ষিণ সিটির সংরক্ষিত নারী আসনের (১৩, ১৯ ও ২০ ওয়ার্ডের) কাউন্সিলর তিনি। রাত ৯টার দিকে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রোকসানার ভগ্নিপতি মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কোনো সভায় যোগ দিয়েছিলেন রোকসানা। রাতে তারা জানতে পারেন বিএসএমএমইউর ৩ নম্বর ফটকের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি।’

আরও পড়ুন : আটক ৬ পরীক্ষার্থী‍র পাশে নেই পরিবার, রাস্তায় নামার ‘নেপথ্য’ খুঁজছে পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘জরুরি বিভাগের চিকিৎসক রোকসানার পাকস্থলি পরিষ্কার করে দিয়েছেন। এরপর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।’

রোকসানার অচেতন হয়ে পড়ার কারণ তাৎক্ষণিক জানতে পারেনি পুলিশ ও তার স্বজনরা।

শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখান থেকে ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X