কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে ভর্তি

অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত
অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর বংশালের আল-জামিয়া ফোরকানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আনা হয়।

মাদ্রাসাটির প্রিন্সিপাল মোহাম্মদ মাসুম বিল্লাহ সংবাদমাধ্যমকে জানান, মাদ্রাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী। যাদের অধিকাংশই শিশু। শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না হয়। দুপুরে শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফরা সেই বিরিয়ানি খান। একই সময়ে কোনও ব্যক্তি বা কোনও সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তখন তারা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। রাতে সবাই একত্রেই সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতাবোধ করতে থাকেন। সারাদিন অসুস্থ্যবোধ করার পর সন্ধ্যার পরে তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছেন সেটি তিনি জানেন না।

ভুক্তভোগী মাদ্রাসাটির বাবুর্চি সৈয়দ আবুল হোসেন সংবাদমাধ্যমকে জানান, গতকাল দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যাওয়া হয়েছিল সেটি কারা রান্না করেছে এবং কারা দিয়ে গেছে সেটি তিনিও জানেন না। তার ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে মাদ্রাসাটির একাধিক শিক্ষার্থী জানান, রাতে খাবার খেয়ে যখন তারা ঘুমিয়ে পড়েন তখনও কোনো সমস্যা অনুভব করেননি। তবে সকালে ঘুম থেকে উঠেই তারা শরীর খারাপ অনুভব করেন। পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যাথা শুরু হয়।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সংবাদমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে তাদের ফুড পয়জনিং হয়েছে। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের অনুষ্ঠানে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১০

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১১

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১২

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৩

মারা গেলেন জামায়াত নেতা

১৪

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৫

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

১৭

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

১৮

৩ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

১৯

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

২০
X