কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বকশীবাজার জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

বকশীবাজার জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা
বকশীবাজার জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা

রাজধানীর বকশীবাজার জামে মসজিদের জায়গা দখল, খতিব এবং মসজিদ কমিটির সদস্যসহ মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে এলাকাবাসী, মুসল্লিসহ ঢাকার বিভিন্ন মসজিদের খতিব উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুইশ বছরের অধিক সময় ধরে বকশীবাজার জামে মসজিদের কার্যক্রম চলমান। আওয়ামী লীগ সরকারের আমলে সিটি করপোরেশন ওই মসজিদ ভেঙে ফেলে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং হাইকোর্টের নির্দেশে সিটি করপোরেশন মসজিদ পুনঃনির্মাণের নির্দেশ দেয়। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির এক নেতা ওই জায়গা দখল করে রেখেছেন। এলাকাবাসী ও মুসল্লিরা প্রতিবাদ করলে তারা খতিবসহ মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দেন।

বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা শিপলু ও তার বাহিনী বকশীবাজার জামে মসজিদের জায়গা দখল করেন এবং মসজিদ নির্মাণের জন্য থাকা রড, সিমেন্ট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান। আমরা জানি বিএনপি মসজিদ দখল করা কোনো দল নয়। তাহলে বিএনপির পরিচয় দিয়ে যারা এসব কাজ করছে তারা আসলে কারা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে মসজিদের জায়গা ফেরত দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

এসময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- নির্মাণাধীন মসজিদ কমিটির আহ্বায়ক মো. জামাল নাসির চৌধুরী, মুফতি আনোয়ার হোসেন, মাওলানা বেলায়েত, মুফতি আব্দুর রহমান সাদী, জাহাঙ্গীর আলম, ড. মো. আশফাকুল দুখু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X