কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মারিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

মারিয়াম ফাউন্ডেশনের ব্যানার। ছবি : কালবেলা
মারিয়াম ফাউন্ডেশনের ব্যানার। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুরে বৈশাখী আবাসিক এলাকায় মারিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। রোববার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হবে বলে এতে জানানো হয়।

জেড এইচ সিকদার ওমেন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফয়সাল আহমেদ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু শেখর রায় এ সময় চিকিৎসা প্রদান করবেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মারিয়াম নামের আট বছরের শিশুটি ইন্তেকাল করে। তার স্মৃতি ধরে রাখার জন্য পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তার নামানুসারে মারিয়াম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

মারিয়াম ৪৩৯/১ দক্ষিণ মনিপুর, মিরপুর নিবাসী মোহাম্মদ রেজাউর রহমান শাওনের একমাত্র সন্তান এবং মরহুম আব্দুল কুদ্দুস ও মরিয়ম বেগমের নাতনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X