কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষার দাবিতে মানববন্ধন

পরিবেশপ্রেমী ও স্থানীয়দের মানববন্ধন। ছবি : কালবেলা
পরিবেশপ্রেমী ও স্থানীয়দের মানববন্ধন। ছবি : কালবেলা

রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে একদল পরিবেশপ্রেমী ও স্থানীয়রা।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর পান্থকুঞ্জ পার্কের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের পাশেই এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’।

মানববন্ধনে পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধ করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পান্থকুঞ্জ পার্কের সামনে (মেট্রো পিলার ৪৮৪) পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধ করতে হবে। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু থেকেই অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে।

তারা আরও বলেন, পান্থকুঞ্জ পার্ক একসময় খুব জনপ্রিয় ছিল। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই পার্কে ঘুরতে আসতেন। কিন্তু বর্তমানে এই পার্ক অস্বস্তির নাম হয়ে উঠেছে। ইতোমধ্যে এক্সপ্রেসওয়ের কাজের জন্য পার্কের অনেক গাছ কাটা হয়েছে। এখন র‍্যাম্প নামার জন্য কাটা হবে আরও কিছু গাছ। মেগা প্রজেক্টের নাম দিয়ে সবুজ ও উন্মুক্ত স্থানের অভাবে রুদ্ধশ্বাস ঢাকায় এমন ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, এই ধরনের প্রকল্প আধুনিক নগর পরিকল্পনার সঙ্গে বেমানান। অথচ এক্সপ্রেসওয়ের জন্য এই নতুন সংযোগ সড়কের চিন্তা পান্থকুঞ্জ পার্কটি ধ্বংস করছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেন, ঢাকা মহানগরসহ দেশের সব শহরে ১৫ শতাংশ সবুজ এলাকা, ১০-১২ শতাংশ জলভাগ রাখতে হবে। যেখানে সরকার ৩০ সাল নাগাদ ১৫ শতাংশ এবং ১০ শতাংশে ফিরে যেতে চায়, সেখানে যদি এসব ধ্বংসের কর্মকাণ্ড চলে তাহলে কীভাবে আমরা ফিরে যাব।

মানববন্ধনে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব, সহ-সমন্বয়ক নয়ন সরকারসহ পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X