সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

উদ্ধার বিষ্ণু মূর্তি ও গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন। ছবি : কালবেলা
উদ্ধার বিষ্ণু মূর্তি ও গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন। ছবি : কালবেলা

ঢাকার সাভারের হেমায়েতপুরে এক বিশেষ অভিযানে ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর দারুসসালাম থানার মিরপুর-১ খালেক পাম্প সংলগ্ন দারুসসালাম টাওয়ারে বসবাস করছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচ থেকে একটি পুরনো ওয়ালটন ফ্রিজের কার্টনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধার মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি। এটি কালো কষ্টিপাথরে নির্মিত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি, যা চোরাচালান চক্রের মাধ্যমে দেশের বাইরে পাচারের প্রস্তুতি চলছিল। মূর্তিটি সম্প্রতি আমিনবাজারের এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে আসে বলে জানা গেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির জানান, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া, পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল এবং এসআই মো. আমির হোসেনসহ অন্য কর্মকর্তারা।

প্রাচীন শিল্পকর্ম ও ঐতিহাসিক প্রত্নসম্পদ পাচার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য এক ভয়াবহ হুমকি। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান সংস্কৃতি রক্ষার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ- বলছেন সচেতন মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X