কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়া ৫৩ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

প্রকৃত মালিকদের হারিয়ে যাওয়া মোবাইল বুঝিয়ে দিয়েছে ডিএমপি। ছবি : কালবেলা
প্রকৃত মালিকদের হারিয়ে যাওয়া মোবাইল বুঝিয়ে দিয়েছে ডিএমপি। ছবি : কালবেলা

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ এ সেবা প্রদান করে। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪টি ও হাতিরঝিল থানা ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় কয়েক দিনে ২৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করে।

তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়ার উপস্থিতিতে উদ্ধার ২৪টি মোবাইল ফোন আজ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে ডিএমপির হাতিরঝিল থানা সূত্রে জানানো হয়, শনিবার তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনারের উপস্থিতিতে গত কয়েক দিনে উদ্ধার ২৯টি ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এসব মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে গিয়েছিল এবং এর প্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছিল। হাতিরঝিল থানা পুলিশ জিডিমূলে তথ্য-প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করেছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১০

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১১

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১২

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৩

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৪

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৫

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৬

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৭

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৮

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৯

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

২০
X