কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর লালবাগে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে লালবাগ কেল্লার মোড় বেড়িবাঁধ সংলগ্ন শহীদ নগরের হাজি সেলিমের রডের ডিপোর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মানিক সরদার (৪০), আবদুল জব্বার (৪৮), তমাল হোসেন অভি (২৪) ও মো. মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছুরি এবং লোহার রডের সঙ্গে সংযুক্ত খাঁজকাটা ভোঁতা করাত উদ্ধার করা হয়।

ডিবি লালবাগ-বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) লালবাগ কেল্লার মোড় বেড়িবাঁধ সংলগ্ন শহীদ নগরের হাজি সেলিমের রডের ডিপোর সামনে কয়েকজন অস্ত্রসহ ডাকাতির উদ্দেশে সমবেত হয়েছে এমন তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ডিবি সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মানিক সরদার, আবদুল জব্বার, তমাল হোসেন অভি ও মো. মিরাজ হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ২-৩ দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে লালবাগ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ডিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X