মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জনসাধারণ-পুলিশ সম্মিলিতভাবে কাজ করলে নিরাপদ নগরী হিসেবে গড়ে উঠবে ঢাকা’

বক্তব্য রাখছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম। ছবি : কালবেলা

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করতে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। জনসাধারণ ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করলে নিরাপদ নগরী হিসেবে গড়ে উঠবে ঢাকা।

শনিবার (৪ জানুয়ারি) সকালে ওয়ারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। জনগণের প্রত্যাশিত পুলিশ হতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকলে ঢাকা শহরের অপরাধ সহনশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। আপনারা যেমন জনবান্ধব পুলিশ চান আমরাও তেমনি পুলিশবান্ধব জনগণ চাই।

তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি করে গেছে আমাদের তরুণ সমাজ। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আপনারা পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন। প্রত্যেক থানায় সিটিজেন ফোরামের মাধ্যমে আমরা যেসব মতামত পাচ্ছি তার প্রতিফলন পুলিশি কার্যক্রমে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেক নাগরিককে তার নিজের অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাহলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। আপনারা নিজেরা আইন মেনে চলবেন এবং অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও ওয়ারী থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ওয়ারী থানার একজন বিশিষ্ট নাগরিক বলেন, ওয়ারী থানা এলাকা থেকে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নির্মূলে আমরা পুলিশকে তথ্য দিয়ে পাশে থাকব।

ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X