শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:০০ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি। গ্রাফিকস : কালবেলা

রাজধানীর বিজয় সরণি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় সরণি এলাকার মেট্রো স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক কাজলের (৩০) ছোট ভাই জয় জানান, তাদের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। তারা মিরপুর ছয় নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে থাকেন।

তিনি আরও জানান, সন্ধ্যায় জানতে পারেন ভাড়ায়চালিত মোটরসাইকেলে চড়ে মিরপুর থেকে কোথাও যাচ্ছিলেন তার ভাই কাজল। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। পরে কাজলকে দুটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকও আহত হন। মোটরসাইকেলচালক পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X